
কুষ্টিয়ায় শিশুকে নিপীড়নের অভিযোগ, যুবককে গণধোলাই
কুষ্টিয়া শহরে ১০ বছরের এক কন্যা শিশুকে নিপীড়নের অভিযোগে আছায় সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আহত যুবককে পুলিশ পাহারায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩১ মে) জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন এলাকায় রাত ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হন।

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৬০
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিয়া (৪৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত জিয়া ব্র্যাক ব্যাংকে চাকরি করেন এবং তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১১ মে) দিবাগত রাতে শিফা খাতুন (১১) নামের শিশুটির মৃত্যু হয়।

কুষ্টিয়া হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) বয়সী এক শিশু মারা গেছেন। গতকাল (রবিবার, ৩ মে) মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করেন।

গড়াই নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, দু’জনকে জীবিত উদ্ধার
কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কুষ্টিয়ার মিরপুরে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে আফরান নামের এক শিশু মারা গেছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে।

জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যেতে চাই: আইনমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গণভোট নিয়ে না বুঝেই বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জানান, তারা জুলাই সনদের আলোকেই পথে হেঁটে যেতে চায়। আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজির ধাক্কা, নিহত ৫
কুষ্টিয়া শহরতলীর বাইপাস সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজির ধাক্কায় অন্তত ৫জন নিহত হয়েছেন। নিহত সবাই সিএনজির যাত্রী। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।