গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস | ছবি: এখন টিভি
0

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শনিবার সকাল ১০টার কিছু সময় পর মালেকের বাড়ি এলাকার ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখতে পেয়ে প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে সকাল ১০টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন:

তিনি আরও জানান, চৌরাস্তা ও জয়দেবপুর ফায়ার স্টেশনসহ মোট ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাদের সমন্বিত চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইএ