
নওগাঁয় আগুনে পুড়লো ৪ পরিবারের ঘরবাড়ি
নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পরিবারগুলোর অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে। আজ (সোমবার, ৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণ আসে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বনানীর ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুন
রাজধানীর বনানীতে ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় একটি বায়িং হাউসের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা প্রদান
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

কলকাতায় ৯ শতাধিক হোটেল বন্ধ; পূজার আগে ব্যবসায়ীদের ‘মাথায় হাত’
কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। অগ্নি সুরক্ষাবিধি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কলকাতা পৌরসভার অধীনে বন্ধ হয়ে গেছে ৯ শতাধিক আবাসিক হোটেল ও গেস্টহাউস।

আগুন লাগলে যে দোয়া পড়তে বলেছেন নবীজি
সামান্য অসচেতনতায় বড় ধরণের অগ্নিকাণ্ড হতে পারে এবং ঝরে যেতে পারে শত শত তাজা প্রাণ। তাই কোথাও আগুন লাগলে প্রথমত, আগুন নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, আগুন যেন আল্লাহ তাআলা নিভিয়ে দেন, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করাও উচিত।

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকার জ্বালানি ডিপোর দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। এ ঘটনার পর সেখানে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।