সেন্টকমের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করায় আমাদের বাহিনী অ্যায়িওস ফানুরিওস নামের তেলবাহী ট্যাঙ্কারটিকে হরমুজ প্রণালি পার হতে বাধা দিয়েছে।’ তবে ওই মুখপাত্র নিশ্চিত করেছেন যে জাহাজটি ইরানের তেল বহন করছিল না।
মার্কিন এই কর্মকর্তার মতে, ইরানবিরোধী অবরোধের নিয়মগুলো কার্যকর থাকায় এর আগে আরও কয়েকটি ট্যাঙ্কারকে একইভাবে বাধা দেয়া হয়েছে। যদিও সেসব জাহাজে ইরানি তেল ছিল না, তবু তারা মার্কিন আরোপিত অবরোধ বা এমবার্গোর নিয়ম ভেঙেছিল। বর্তমানে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের দেয়া অবরোধ বহাল রয়েছে বলেও তিনি জানান।





