মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার অপেক্ষা; বিশ্ববাজারে তেলের দরপতন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার অগ্রগতির অপেক্ষায় রয়েছে বিশ্ববাজার। এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে এবং বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শান্তি চুক্তির আশায় গতকাল (বুধবার, ৬ মে) তেলের দাম একপর্যায়ে ১০ শতাংশের বেশি কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার দরপতনের এই হার ছিল তুলনামূলক কম, প্রায় ২ শতাংশ। এদিকে আগের সেশনে বড় ধরনের উত্থানের পর ইউরোপীয় শেয়ারবাজারগুলোতে কিছুটা নিম্নমুখী ভাব দেখা গেলেও এশিয়ার প্রধান বাজারগুলো ঊর্ধ্বমুখী ছিল।

ওয়েলথ ক্লাব-এর প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানাহ স্ট্রিটার বলেন, ‘ইরান সংঘাত নিরসনের আশায় বাজারে যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল, তা এখন কিছুটা থিতিয়ে আসছে।’ তিনি আরও উল্লেখ করেন, ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে খবর পাওয়া গেলেও একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথে এখনো অনেক বড় বাধা রয়েছে—বিনিয়োগকারীদের মধ্যে এমন একটি উপলব্ধি তৈরি হয়েছে।

এএম