আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে এখন থেকে নিরাপদ ও স্থিতিশীলভাবে জাহাজ চলাচল সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়ার পরই ইরানের পক্ষ থেকে এমন ইতিবাচক প্রতিক্রিয়া এলো।
ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির’ পথে ব্যাপক অগ্রগতি হওয়ায় তিনি সামরিক পাহারা দিয়ে জাহাজ পার করার কার্যক্রম আপাতত বন্ধ রেখেছেন।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারসি ও ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলের জাহাজের ক্যাপ্টেন ও মালিকদের ধন্যবাদ জানিয়েছে। ইরানের তৈরি করা হরমুজ প্রণালি সংক্রান্ত নীতিমালা মেনে চলায় এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতা করায় তাদের এই ধন্যবাদ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগ্রাসনকারীদের হুমকি নস্যাৎ করে নতুন প্রোটোকল বা নিয়ম চালুর মাধ্যমে এই প্রণালি দিয়ে নিরাপদ ও স্থিতিশীল পারাপার নিশ্চিত করা হবে।’ তবে এই নতুন নিয়মাবলি ঠিক কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইআরজিসি।





