
কূটনৈতিক স্থাপনায় ইরানে হামলা বন্ধের আহ্বান জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জি-৭–ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) ফ্রান্সে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে কেন ইরানেরই সুবিধা?
প্রায় চার সপ্তাহ ধরে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালিতে ইরানের হুমকি ও হামলায় নৌ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে এখনো ইরানেরই ‘ওপরের হাত’ দেখছেন বিশ্লেষকেরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ১৩ জাহাজে হামলা হয়েছে: ইউকেএমটিও
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, এছাড়া সন্দেহজনক কার্যকলাপের চারটি প্রতিবেদন পাওয়া গেছে।

হরমুজ প্রণালিতে দ্বিতীয় জাহাজে আঘাত, ক্রুরা জাহাজ ছাড়ছেন
হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি মিসাইলের আঘাতে আরেকটি জাহাজে আগুন লেগেছে। আঘাত হানার পর ক্রুরা জাহাজ ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ (বুধবার, ১১ মার্চ) সংস্থাটি জানায়, ইরানে নিয়ন্ত্রণে থাকা এ জলপথে একটি কার্গো জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। ব্রিটিশ সংবাদ সংস্থা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।