Recent event

সপ্তাহের ব্যবধানে রাজশাহীর বাজারে বেড়েছে সবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: এখন টিভি
0

রমজানের শুরুতেই রাজশাহীতে বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে মাসব্যাপী পণ্যের ন্যায্যমূল্য ধরে রাখার জন্য বাজার তদারকির দাবি করছেন ক্রেতারা। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মাস্টার পাড়া কাঁচাবাজারসহ খড়খড়ি ও হড়গ্রামে কাঁচা এসব পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, গেল সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, কাঁচা মরিচের দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। গেল সপ্তাহে প্রতি কেজি বেগুনের দাম ছিলো ৫০ টাকা আজ সেটি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি, শসার দাম ছিলো ৫০ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

এছাড়াও, পেয়াজ গত সপ্তাহে ছিলো ৩৫ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে ৮০ টাকা,প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়,আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা দরে। টমেটো বিক্রি হচ্ছে ২০টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

আরও পড়ুন:

ক্রেতারা অভিযোগ করে জানান, সিন্ডিকেটের কারণেই নিত্য এসব পণ্যের ঊর্ধ্বগতি। সরকার যাতে বাজার তদারকির ব্যবস্থা করে,সাধারণ মানুষদের কেনার সাধ্যের মধ্যে রাখেন সেই প্রত্যাশা তাদের।

তবে বিক্রেতারা জানান, বাজারের সবজিসহ সব পণ্যের চাহিদা বেশি। চাহিদা বেশি থাকায় সরবরাহ সেই তুলনায় কম থাকায় দাম বাড়ছে। সরবরাহ বাড়লে দাম কমবে।

এফএস