ক্রেতাদের অভিযোগ, রোজার সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়েছেন বেশিরভাগ সবজির। এরমধ্যে বেগুন, টমেটো, কাঁচামরিচ ও লেবুর দাম বেড়েছে সবচেয়ে বেশি। বড় আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়৷ কাঁচামরিচের কেজি ২০০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা ও টমেটো ৬০ টাকায়।
আরও পড়ুন:
তবে বিক্রেতাদের দাবি, রমজানে এসব সবজির চাহিদা বাড়লেও, সরবরাহ তুলনামূলক কম। এতে পাইকারি বাজারেই দাম বেড়েছে। এছাড়া ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে বয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে কেজি ১৯০-২০০ টাকায়। এছাড়া সোনালী মুরগী ৩২০ ও গরুর মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। চট্টগ্রামের বাজারে স্থিতিশীল আছে দেশী ও সামুদ্রিক সব ধরণের মাছের দাম।





