রেজাউল করীম বলেন, ‘বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো।’
তিনি বলেন, ‘আমরা সমঝোতা চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আমাদের ঘোষণা ছিলো আমরা বাক্স দেব ইসলামের পক্ষে। পরে তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এ নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।’
ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।





