আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী জেলা নির্বাচন অফিসের সামনে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি আয়োজন করে ‘সচেতন জুলাই ঐক্য’ নামে একটি সংগঠন।
এসময় বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা বাতিলের দাবি জানান।
আরও পড়ুন:
তারা অভিযোগ করেন যে, এ ধরনের বিধি-নিষেধ মূলত নির্বাচনি কারচুপির একটি ষড়যন্ত্রের অংশ। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে তারা ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
আজকের মধ্যে এ প্রজ্ঞাপন বাতিল না করা হলে আগামীকাল আরও কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।





