
৫৪ বছরের ক্ষমতাসীনরা ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত করেছে: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ৫৪ বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতির মাধ্যমে ‘চোরের দিক থেকে’ দেশকে কলঙ্কিত এবং জনগণকে অপমান করেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে: মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।

ঢাকার যে ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ (রবিবার, ৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় বিশাল নির্বাচনি জনসভায় (Election Rally) অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ ছয়টি সংসদীয় আসনে দিনব্যাপী তার এই কর্মসূচি চলবে।

খালেদা জিয়ার অসম্পূর্ণ প্রত্যেকটি কাজ সমাপ্ত করবো: মজনু
আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনের বিএনপির মনোনীত ধানের প্রতীকের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, আমাদের মা খালেদা জিয়ার বাড়ি এ এলাকায়। এখান থেকে মাকে নির্বাচিত করে আপনারা বার বার প্রধানমন্ত্রী করেছেন। আজ মা নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ইনশাল্লাহ মা খালেদার অসম্পূর্ণ কাজ আমাকে করার সুযোগ দিবেন। আমরা প্রত্যেকটি কাজ সমাপ্ত করবো।

দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কোন আসনে কখন?
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি বিশাল জনসভায় (Public Rally) অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) এবং সোমবার (৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে, যা-তা করছে: বাবর
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। হতাশাগ্রস্ত হয়ে মানুষ যা করে, তারা তা-ই করছে। কোনো সময় শুয়ে পড়ছে, কোনো সময় কী কথা বলছে, তার কোনো ঠিক নেই।

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির
ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশজুড়ে নির্বাচনি আমেজ; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাজধানীর বাইরেও সারা দেশে নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, অলি-গলি ও জনসমাগমস্থল। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
২৩ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমন ঘিরে পুরো জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য, চলছে প্রস্তুতি।

নির্বচনি প্রচারণায় আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি প্রচারণায় আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সিলেট যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সফরে সিলেটের চার জেলায় নির্বাচনি জনসভায় যোগ দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেবেন তিনি। জামায়াত আমিরের আগমন ও জনসভা ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।

জামায়াত এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল। এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে জানান, ৫৪ বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই কাজ শুরু করতে চায় জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বরিশালে মেহেন্দীগঞ্জের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।