এর মধ্যে আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল ছয়টায় দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় ধাপে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৪৩৬ আসনের এয়ারবাসটি ৪০৫ জন যাত্রী নিয়ে সকালে ঢাকায় অবতরণ করে। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। স্বজনদের কাছে ফিরতে পেরে তারা স্বস্তির কথা জানান।
আরও পড়ুন:
এছাড়া দুবাই থেকে এমিরেটসের আরও একটি ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।





