রাষ্ট্রপতি বলেন, ‘হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, আপনাদের ভোটে নির্বাচিত সরকার আপনাদের পাশেই আছে।’
তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত। গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক পণ্যের কারণে পাটজাত পণ্যের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, সে সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতে হবে। তাই বিশ্ব বাজারে কাচাপাট ও পণ্যের চাহিদার দিকে লক্ষ্য রেখে সরকার পাট জাত পণ্য উৎপাদনে মনোযোগী হবে।’
উদ্ভাবনের মাধ্যমে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য তরুণদের প্রতি আহবান জানান তিনি। এ সময় আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করবে সরকার বলেও জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।





