ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরির অভিযোগ এসেছে। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় একটি কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেনের চাকা লাইনচ্যুত; ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেনের চাকা লাইনচ্যুত; ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ; ছাত্রদল নেতার দাবি ‘আগে থেকেই সম্পর্ক ছিলো’

শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ; ছাত্রদল নেতার দাবি ‘আগে থেকেই সম্পর্ক ছিলো’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নুসরাত জাহান শান্তা কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: ক্রীড়া প্রতিমন্ত্রী

আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি দলের সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক-গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক-গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু মাহিদা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তে মিলেছে ধর্ষণের আলামত। জানা গেছে, ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরোধের কারণে মাহিদার মৃত্যু হয়।

সীমান্তবর্তী জঙ্গলে মিললো ৫ হাজার ভারতীয় মোবাইল ডিসপ্লে

সীমান্তবর্তী জঙ্গলে মিললো ৫ হাজার ভারতীয় মোবাইল ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে চার কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ইসলাম (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে গেছে। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।