ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও পরিদর্শনের জন্য সামরিক সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তাসহ নোয়াখালী জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, এনএসআই জয়েন্ট ডিরেক্টর, পুলিশ সুপার, র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক সহজ বিভিন্ন দপ্তরে কর্মরত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সব স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি নোয়াখালী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





