কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

নিখোঁজ আবির ও কক্সবাজার সৈকত
নিখোঁজ আবির ও কক্সবাজার সৈকত | ছবি: এখন টিভি
0

​কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. আবির (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ (রোববার, ৩১ মে) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবির পুরোনো ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে।

নিখোঁজ আবিরের বন্ধু ইমন জানায়,​ রোববার সকাল আনুমানিক নয়টার দিকে রাজধানী ঢাকা থেকে বন্ধুদের একটি দলের সঙ্গে কক্সবাজারে আসেন আবির। তারা শহরের সি ল্যান্ড গেস্ট হাউজে ওঠেন। মোট নয়জনের ওই দলটি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে সুগন্ধা বীচ পয়েন্টে সমুদ্রের পানিতে গোসল করতে নামে।

আরও পড়ুন:

​নিখোঁজ আবিরের সঙ্গীরা জানান, গোসলের একপর্যায়ে আবির একটি লাইফ টিউবে চড়ে ভাসছিলেন। কিন্তু হঠাৎ করেই সে টিউব থেকে ছিটকে সাগরের পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে স্রোতের টানে তলিয়ে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এএইচ