
গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত শুনবো না। আজ (শনিবার, ২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম
সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি বলে, দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?’

গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অবৈধ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (সোমবার, ২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার শহিদ মিনার চত্বরে পথসভায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় এ মন্তব্য করেন তিনি।

সরকার গণভোটের দাবি থেকে সরে আসায় জনগণ হতাশ হয়েছে: হাসনাত আবদুল্লাহ
গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষণা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে।

ভোট কারচুপির কথা বলে জামায়াত স্বৈরাচারকে খুশি করছে: আসাদুজ্জামান রিপন
ভোট কারচুপির কথা বলে জামায়াতে ইসলামী স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংসদে গণভোটের বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথেই রায় বাস্তবায়নের শেষ ঠিকানা।

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এ বিষয়ে রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মানববন্ধনে অংশ নেন জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

জনসংখ্যা নিয়ন্ত্রণে সুইজারল্যান্ডে গণভোট: নাকচ করেছে ৫৫ শতাংশ সুইস
জনসংখ্যা অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি বাড়তি চাপ? এমন স্পর্শকাতর প্রশ্নের উত্তর পেতে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা একটি গণভোটে অংশ নিয়েছে সুইজারল্যান্ডের বাসিন্দারা। ব্রেক্সিটের সঙ্গে তুলনা করা এই প্রস্তাব ইতোমধ্যে নাকচ করে দিয়েছে ৫৫ শতাংশ সুইস।

অভিবাসন বিতর্ক: অর্থনীতি ও ইইউ সম্পর্ককে প্রাধান্য দিয়ে সুইস গণভোটে ‘না’ জয়ী
সুইজারল্যান্ডের জনসংখ্যা ১০ মিলিয়নে (এক কোটি) আটকে রাখার একটি ডানপন্থি প্রস্তাব গণভোটে বাতিল হয়ে গেছে। এসআরএফ-এর করা প্রজেকশন অনুযায়ী, ৫৫ শতাংশ ভোটার এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন, আর পক্ষে ভোট পড়েছে ৪৫ শতাংশ। অভিবাসনের কারণে সরকারি সেবা ও ভাড়ার ওপর চাপের চেয়ে ভোটাররা মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক রক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ করতে সুইজারল্যান্ডে গণভোট
একটি দেশ কি তার জনসংখ্যার ওপর একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আগামীকাল (রোববার, ১৪ জুন) ব্যালট বাক্সে রায় দিবেন সুইজারল্যান্ডের নাগরিকেরা। দেশটির জনসংখ্যা ১ কোটিতে (১০ মিলিয়ন) সীমাবদ্ধ করার একটি প্রস্তাবের ওপর এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ডানপন্থি ‘সুইস পিপলস পার্টি’ (এসভিপি) এই প্রস্তাবের প্রধান উদ্যোক্তা। তারা একে একটি ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ’ বা টেকসই উদ্যোগ হিসেবে বর্ণনা করছে, যার লক্ষ্য আবাসন, সরকারি সেবা এবং পরিবেশের ওপর চাপ কমানো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।