Recent event

'সংস্কার কাজ শেষে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেবে'

0

কিছু সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, 'জুলাই আগস্ট অভ্যুত্থানে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে। চার মাসের মাথায় নিহতদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। গত ১৫ বছর এই জাতির ওপর তান্ডব চালিয়েছিল আওয়ামী লীগ। তাদের প্রহসন থেকে কেউ রেহাই পায়নি।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী কাউকে কষ্ট দিবে না, জামায়াতের কেউ চাঁদাবাজ দুর্নীতির সাথে জড়িত নয়।'

ডা. শফিকুর রহমান বলেন, 'নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ। কিছু সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে মধ্যে নির্বাচন দেবে।'

বক্তব্যের শেষে তিনি জানান, নারীর পোশাকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না। মায়েদের সম্মান দেয়া হবে।

এসএস