আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী দালালদের বিষয়ে সতর্ক করে গর্ভবতী নারীদের অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনের দিকে না নেয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। পাশাপাশি নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ওষুধ ও মেশিন আনা হচ্ছে।’
দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করেনি।’
এছাড়া বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





