সংস্কার
সংস্কারের অভাবে জরাজীর্ণ আহসানগঞ্জ রেলস্টেশন, দুর্ভোগে শত শত যাত্রী

সংস্কারের অভাবে জরাজীর্ণ আহসানগঞ্জ রেলস্টেশন, দুর্ভোগে শত শত যাত্রী

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থা। সামান্য বৃষ্টিতে টিন দিয়ে পানি পড়া, নেই যাত্রীদের বসার সুব্যবস্থা। ফ্যান না থাকায় গরমে অস্বস্তি পোহাতে হয় যাত্রীদের। এমনকি, রাতেও ঠিকমতো জ্বলে না লাইট। প্রতিদিন শতশত যাত্রী বিভিন্ন অঞ্চলে এ স্টেশন দিয়ে আসা-যাওয়া করে। স্টেশনটি আধুনিকায়নসহ সুযোগ-সুবিধা বাড়ানো গেলে রাজস্ব আয় বাড়বে, দাবি স্থানীয়দের।

২৫ বছরেও মেলেনি সংস্কার: জরাজীর্ণ মানিকগঞ্জের আশ্রয়ণ প্রকল্প

২৫ বছরেও মেলেনি সংস্কার: জরাজীর্ণ মানিকগঞ্জের আশ্রয়ণ প্রকল্প

মানিকগঞ্জের হরিরামপুরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্প। নির্মাণের প্রায় ২৫ বছরেও কোনো সংস্কার না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন আশ্রয়ণের বাসিন্দারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার।

ভিএআর উপযোগী হচ্ছে ঢাকার মাঠ, শেষের পথে সংস্কার

ভিএআর উপযোগী হচ্ছে ঢাকার মাঠ, শেষের পথে সংস্কার

আন্তর্জাতিক ম্যাচে ভিএআর প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে ঢাকার স্টেডিয়ামের মাঠ। প্রায় শেষের পথে মাঠ সংস্কারের কাজ। আগামী মাসের ৫ তারিখের মধ্যেই সংশ্লিষ্টদের কাছে মাঠ বুঝিয়ে দেয়ার লক্ষ্য। সবমিলিয়ে ২৮-২৯ তারিখকে টার্গেট করেই কাজ এগিয়ে নিচ্ছে বাফুফে।

কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক

সংবিধানের আংশিক সংশোধন আমরা মানবো না: মামুনুল হক

সংবিধানের আংশিক সংশোধন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানবো না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

প্রশ্নফাঁসে তোলপাড় ভারত: তরুণদের আন্দোলনে ব্যাকফুটে সরকার

প্রশ্নফাঁসে তোলপাড় ভারত: তরুণদের আন্দোলনে ব্যাকফুটে সরকার

একটি পরীক্ষা কেলেঙ্কারি ভারতে বিদ্রোহের জন্ম দিয়েছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সরকারকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করায় দেশটির তরুণরা। অবশেষে তরুণদের আন্দোলনের মুখে সরকার নতি স্বীকারে বাধ্য হয়। সামনে আসে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও শিক্ষা খাতের নানা সংস্কারের বিষয়গুলো। বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ভারতের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে তরুণ সম্প্রদায়।

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে সাভারে শিক্ষার্থীদের আন্দোলন

সাভারে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা

সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত শব্দগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে কতটুকু পরিবর্তন হবে এবং কোন কোন বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই মূল প্রশ্ন।’

নোয়াখালীতে সংস্কারের এক দিনেই উধাও সড়কের পিচ!

নোয়াখালীতে সংস্কারের এক দিনেই উধাও সড়কের পিচ!

সংস্কারের নামে নোয়াখালী পৌর এলাকার ‘হাসপাতাল রোড’ সড়কটিতে চলছে হরিলুটের তামাশা। ঠিকাদারের মনমতো রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করায় কাজ শেষ হওয়ার এক সপ্তাহও টিকছে না সড়কটি। সবশেষ গত ৩ জুলাই সড়কের একটি অংশে পিচ ঢালাই (সিলকোট) করা হলেও পরদিনই তা পুরোপুরি উঠে গিয়ে কঙ্কালসার রূপ ধারণ করেছে। একের পর এক এমন জালিয়াতিতে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

‘কিচেন কেবিনেটের’ অংশ ছিলেন না ছাত্রনেতারা: নাহিদ ইসলাম

‘কিচেন কেবিনেটের’ অংশ ছিলেন না ছাত্রনেতারা: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাবক ছিলো সরকারের ভেতর ছোট একটি অংশ। তবে, কথিত এ কিচেন কেবিনেটের অংশ ছিলো না উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রনেতৃবৃন্দ। এখন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং সরকারের ভেতরেই কয়েকজনের ওপর চাপিয়েছেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মানববন্ধনে অংশ নেন জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

ব্যাংক খাতে সংস্কার-সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংক খাতে সংস্কার-সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংকিং খাতে চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।