
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়!
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক আর ই-মেইলের ডিজিটাল জট খুলে তদন্তকারীরা আবিষ্কার করেছেন এক নতুন সমীকরণ। এতে আলোচিত এই হত্যা মামলার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে। ফেসবুকের কাছ থেকে কিছু আইপি অ্যাড্রেস আর ডিলিট করা মেসেজের তথ্য পেলেই পরিষ্কার হবে অনেককিছু।

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের একটি বাসায় ঢুকে সানজিদা আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) মহানগরের কোনাবাড়ীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনায় শিশু কলি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আসামির বাড়িতে গ্রামবাসীর ভাঙচুর
পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।

সাগর-রুনি হত্যাকাণ্ড: স্রেফ জোড়া খুন নাকি গভীর ষড়যন্ত্র?
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। অন্য মামলার কল রেকর্ড বিশ্লেষণে এই হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংযোগ মিলেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, হত্যাকাণ্ডের দিন ওই ব্যক্তি ফ্ল্যাটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কিছু নথি সরিয়ে নেন, যা পরে র্যাব সদর দপ্তরে পৌঁছায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি অপরিচিত ডিএনএর রহস্য এবং নথি চুরির এই ঘটনায় প্রশ্ন উঠেছে—এটি কি স্রেফ জোড়া খুন, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র?

পাবনায় শিশু কলি ধর্ষণ-হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
পাবনায় নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মোস্তফা কামাল (৫৫) এবং ইয়াছিন আলী (২১)।

আইনি প্রক্রিয়া মেনেই ভারত থেকে দণ্ডপ্রাপ্তদের ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দণ্ডপ্রাপ্ত আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ভ্যান ছিনতাইয়ে কিশোরকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার
পাবনার ফরিদপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করতে মো. সাকিব আল হাসান (১৩) নামের এক কিশোরকে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি শাহিন আলম ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম ও ভ্যান বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগরে সম্পত্তির বিরোধের জেরে দু’জনকে হত্যা
কুমিল্লার মুরাদনগরের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হামলায় বোন খালেদা আক্তার (৭০) ও তার আরেক ভাইয়ের ছেলে মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া ইউনিয়নের দড়ানি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সাঁথিয়ায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পাবনার সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩
মাদকের আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে (৩০) গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহে জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারালেন মামাশ্বশুর
ঝিনাইদহের মহেশপুরে শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নিজামাইয়ের লাঠির আঘাতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।