Recent event

নিখোঁজের ৩ দিন পর তেজগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নিখোঁজের ৩ দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বিজয় নামের ১৭ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির বন্ধ জেনারেটর রুমের তালা ভেঙে বিজয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিজয় তেজগাঁও এর একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।

আরও পড়ুন:

এর আগে গতকাল দুপুরে একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু অফিসে ফোন করে তার মৃতদেহের সন্ধান দেয়। বিজয় নিখোঁজ হওয়ার একদিন পর রাজু ঢাকা থেকে পালিয়ে যায় এবং কর্মস্থলেও অনুপস্থিত ছিলেন। পুলিশ জানায় তারা প্রাথমিক ভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। রাজুর বিষয়ে অনুসন্ধান চলমান বলেও জানায় পুলিশ।

ইএ