সমাবেশ
সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম

সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম

সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি বলে, দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে?’

চব্বিশ টানতে গিয়ে একাত্তর টানতে হবে কেন?—প্রশ্ন জামায়াত আমিরের

চব্বিশ টানতে গিয়ে একাত্তর টানতে হবে কেন?—প্রশ্ন জামায়াত আমিরের

‘চব্বিশ (২০২৪) টানতে গিয়ে একাত্তর (১৯৭১) টানতে হবে কেন?’— এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশ থাকবে চব্বিশের মর্যাদায়, একাত্তর থাকবে তার মর্যাদায়। চব্বিশ হারিয়ে যেতে দেবো না আমরা। চব্বিশের বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সে শহিদ কিংবা গাজী হোক, চব্বিশ নিয়ে কোনো অবহেলা জাতি বরদাশত করবে না।’

বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’

বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশ শেষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি: হাসনাত

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলো শুধু হাতবদল হয়েছে। আগে একটা পক্ষ মাদক ও মামলা বাণিজ্য করতো, এখন আরেকটি পক্ষ করছে।

১৬ জুলাই ‘শহিদ দিবস’, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’: ইশরাক

১৬ জুলাই ‘শহিদ দিবস’, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’: ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সব শহিদদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে।

টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ

টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি’, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী

চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের থেকে লাখ লাখ কোটি কোটি চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা গুম ও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ দলের সমাবেশ

গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ দলের সমাবেশ

গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর বিজয় নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য বলে জানান জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ (সোমবার, ২২ জুন) রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

‘পুশইন’ ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে তারা শহরের আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

আমরা গুপ্ত তো অবশ্যই; দেশের ভিতরে ছিলাম, বাইরে যাইনি: ডা. শফিকুর

আমরা গুপ্ত তো অবশ্যই; দেশের ভিতরে ছিলাম, বাইরে যাইনি: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেদের “গুপ্ত” হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা গুপ্ত তো অবশ্যই; তবে আমরা দেশের ভেতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। তিন বছরের মতো জেলে ছিলাম, ওটা তো গুপ্তই। ওইরকম গুপ্ত থেকেই তো লড়াই করে দেশটাকে মুক্ত করেছি।

সারা দেশে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ

সারা দেশে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সহযোগি সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচি পালন করে।