Recent event

বিশৃঙ্খলা হলেও ভোটকেন্দ্র ছাড়বেন না: আনসার-ভিডিপি মহাপরিচালক

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ | ছবি: সংগৃহীত
0

বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হলেও কোনোভাবেই ভোটকেন্দ্র ছেড়ে যাবে না এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন—এমন নির্দেশনা দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার-ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

মহাপরিচালক বলেন, ‘আনসার ও ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাবেন না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি জানান, সারা দেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২৭ হাজার ৭০৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

সমাবেশে সদস্যদের নির্দেশনা দেয়া হয় ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি প্রতিহত করা এবং প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রাখা।

মহাপরিচালক সমাবেশে দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ইএ