Recent event

‘বাজেটের ৪ গুণ টাকা বিদেশে পাচার হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে উদ্ধার হবে’

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

বাজেটের ৪ গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেই টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

এরপর লোহাগড়ার সমাবেশ তিনি বলেন, ‘যারা ২৪ স্বীকার করে না, তাদের লাল কার্ড দেখানো হবে। যে যুবকরা বুলেটকে ভয় পায়নি, তারাই আগামীর বাংলাদেশ গড়ে ১৩ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে।’

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘এ মহেশখালীকে ইকোনমিক জোন হিসেবে গড়ে তুলে নারী-পুরুষ, মুসলিম-হিন্দু সব ধর্মের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

লোহাগড়া ও মহেশখালীর জনসভা শেষে জামায়াত আমির যোগ দেন কক্সবাজার নির্বাচনি সমাবেশে। যেখানে ১১ দলীয় জোট নেতা ও প্রার্থীরাও অংশ নেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপী প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে এদেরকে লাল কার্ড দেখাবে জনগণ।’

এসএইচ