কর্মসংস্থান, শিক্ষা ও উন্নত চিকিৎসার দাবি সুনামগঞ্জের নারী ভোটারদের

সুনামগঞ্জের নারী ভোটার
সুনামগঞ্জের নারী ভোটার | ছবি: এখন টিভি
0

ভাটির কিংবা হাওরের জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ। এ জেলার নারীরা পুরুষের সাথে কাজ করেন সমান তালে। এবারের ভোটে হাওর এ অঞ্চলের নারী ভোটাররাও বেশ গুরুত্ব পাচ্ছেন। তাদের ভোটই নির্বাচনের ফলাফলে বড় একটি ভূমিকা রাখবে। এ অঞ্চলের নারীরা চাচ্ছেন কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।

ধান, মাছ, সবজি, এই তিন ফসলেই ঘোরে ভাটি অঞ্চল সুনামগঞ্জের জীবন ও অর্থনীতির চাকা। যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এ অঞ্চলের নারীরা। সংসার সামলানোর পাশাপাশি নারীরা হাওরে পুরুষদের সাথে শ্রম দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বছরের পর বছর এ সংগ্রামী নারীদের খবর রাখে না কোনো জনপ্রতিনিধি। অথচ ভোট আসলে হঠাৎই কদর বাড়ে তাদের।

অএবারের নির্বাচনে সুনামগঞ্জের মোট ভোটারের অর্ধেকই নারী। পুরুষের সাথে নারীরাও এখন মজছেন নির্বাচনি আড্ডায়। কাকে ভোট দেবেন, কে যোগ্য প্রার্থী, নারী উন্নয়নে কে কাজ করবে এসব নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ অঞ্চলের সামাজিক চাপ, পুরুষতান্ত্রিক মনোভাব বা ধর্মীয় অনুশাসনের দোহাই এড়িয়ে এগিয়ে যেতে চান নারীরা।

আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা যেন, এ অঞ্চলে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটায় এমনটাই প্রত্যাশা নারীদের।

নারী ভোটাররা জানান, ভোটের সময় আসলেই সবাই বলে, আপনাদেরকে এটা দেয়া হবে ওইটা দেয়া হবে। কিন্তু ভোট শেষ হলে তাদের আর কোনো খবর পাওয়া যায় না। আর যে সরকারই আসুক না কেন তারা যেন উন্নত শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে।

নির্বাচন কমিশনের তথ্য মতে, জেলায় ৫টি আসনে ভোটার সংখ্যা ২০ লাখ ৫০ হাজার। যারর প্রায় অর্ধেকই নারী ভোটার।

জেআর