লেনদেন
বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য: বাংলাদেশ ব্যাংক

বাংলা কিউআরে লেনদেনের চার্জ শূন্য: বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতা; ১,১১১ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতা; ১,১১১ কোটি টাকা লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন মোট ৩৯১টি কোম্পানির ৪৪ কোটি ৬ লাখ ৪২ হাজার ৮৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০৩ টাকা।

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার, ৬ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির ৪৪ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬০৩ টাকা।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়

ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতেও শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

ছুটিতেও খোলা থাকবে ব্যাংক: কোন কোন এলাকায় কতক্ষণ লেনদেন চলবে? জেনে নিন

ছুটিতেও খোলা থাকবে ব্যাংক: কোন কোন এলাকায় কতক্ষণ লেনদেন চলবে? জেনে নিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক (Limited banking operations) খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শিল্প এলাকার শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদের আগে উপচে পড়া ভিড় ব্যাংকে, শেষ কর্মদিবসে অর্থ লেনদেনের হিড়িক

ঈদের আগে উপচে পড়া ভিড় ব্যাংকে, শেষ কর্মদিবসে অর্থ লেনদেনের হিড়িক

ঈদুল ফিতরের আগে শেষ কর্ম দিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় করছেন সাধারণ গ্রাহকরা। আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল থেকে রাজধানীর সবগুলো ব্যাংকের শাখাগুলোতে এমন ভিড় দেখা গেছে। নতুন নোট, ব্যবসায়িক অর্থ জমা এবং উত্তোলনের জন্য আজ শেষ কর্মদিবসেও ভিড় করছেন গ্রাহকরা।

গুগল পে ব্যবহারের উপায় ও সুবিধা

গুগল পে ব্যবহারের উপায় ও সুবিধা

ডিজিটাল লেনদেনে গুগল পে পুরো বিশ্বে প্রচলিত থাকলেও বাংলাদেশ এদিক থেকে পিছিয়ে ছিল। মঙ্গলবার (২৪ জুন) সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করে।

সার্ভার সমস্যায় বন্ধ সঞ্চয়পত্রের ক্রয়-বিক্রয়সহ সকল লেনদেন

সার্ভার সমস্যায় বন্ধ সঞ্চয়পত্রের ক্রয়-বিক্রয়সহ সকল লেনদেন

সার্ভার সমস্যার কারণে সকল প্রকার সঞ্চয়পত্রের ক্রয়-বিক্রয়সহ সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। এতে গত কয়েকদিন ধরে গ্রাহককে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে লেনদেন না করেই ফেরত যেতে হচ্ছে। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) ব্যাংক পাড়ায় ঘুরে এ চিত্র দেখা গেছে।

মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু

মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু

মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী মুজিবুল হক ও সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও লেনদেনের দায়ে অনুসন্ধান করবে সংস্থাটি।

ভাঙ্গারি ব্যবসা প্রতিদিন অর্ধকোটি টাকার লেনদেন

ভাঙ্গারি ব্যবসা প্রতিদিন অর্ধকোটি টাকার লেনদেন

মৌলভীবাজারের ৭টি উপজেলায় ভাঙ্গারি ব্যবসা জমজমাট। তবে সবচেয়ে বেশি কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে। প্রতিদিন গড়ে লেনদেন হয় অর্ধকোটি টাকা। অভিযোগ রয়েছে কিছু ব্যবসায়ী অবৈধ মালামাল কিনে খাতটিকে ক্ষতিগ্রস্ত করছেন।

পুঁজিবাজার ডিএসই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

পুঁজিবাজার ডিএসই সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ৩০৫ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৯০৮ কোটি টাকা।

বিবিএসের হিসাবে ৫%, কেন্দ্রীয় ব্যাংক বলছে ৫০ শতাংশের ওপরে

বিবিএসের হিসাবে ৫%, কেন্দ্রীয় ব্যাংক বলছে ৫০ শতাংশের ওপরে

আর্থিক অন্তর্ভুক্তির হিসাব নিয়ে এত গরমিল?

আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং কেন্দ্রীয় ব্যাংক। দেশে ৬১টি ব্যাংক থাকলেও মাত্র ৫ শতাংশ মানুষের ব্যাংক হিসাব আছে- পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যে হতবাক অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং সেবায় নানা জটিলতায় এমনিতেই আগ্রহ কমছে। মানুষ ঝুঁকছেন মোবাইল ব্যাংকিংয়ে, তবে ১০ বছরোর্ধ অর্ধেক জনগোষ্ঠী এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। আর ব্যাংক তো দূরের কথা এমএফএসসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও লেনদেন করছেন না ৫২ শতাংশ মানুষ।