র‍্যাব
উত্তরায় প্রকাশ্যে ব্যবসায়ীর ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

উত্তরায় প্রকাশ্যে ব্যবসায়ীর ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গতকাল (রোববার, ৯ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বালু উত্তোলনকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় উত্তেজনা; র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

বালু উত্তোলনকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় উত্তেজনা; র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির দু’পক্ষের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে ঘিরে আজ (বুধবার, ২৯ জুলাই) পৌর শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

যশোরে বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ আটক ১

যশোরে বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ আটক ১

যশোর শহরের শংকরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ সাহাদোত হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প।

র‍্যাব সদস্যদের ওপর হামলা: কক্সবাজারে প্রধান আসামি গ্রেপ্তার

র‍্যাব সদস্যদের ওপর হামলা: কক্সবাজারে প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ‘শফিক ডাকাতকে’ গ্রেপ্তার করেছে র‍্যাব।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আব্দুল্লাহ শিকদার গ্রেপ্তার

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আব্দুল্লাহ শিকদার গ্রেপ্তার

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শনিবার, ১১ জুলাই) সকালে র‍্যাব-৪ এর দাপ্তরিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি রায়।

বৃদ্ধা ববি বেগম হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

বৃদ্ধা ববি বেগম হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে লুটপাটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শুক্রবার, ১০ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান র‍্যাব ১১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

যশোরে চোর অপবাদে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

যশোরে চোর অপবাদে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রাতভর অমানবিক নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি প্রসেনজিৎ বিশ্বাস (২৫) এবং অপূর্ব বিশ্বাসকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

র‍্যাবের সংবাদ সম্মেলন

ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যার আলোচিত ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র‍্যাব। এ ঘটনার মূল হোতা নিহতের দুঃসম্পর্কের ভাগিনা আরিফ নামের এক যুবক— এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান

সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালসহ আশপাশের মোট ৩ টি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-২। আর এ অভিযানে প্রাথমিক পর্যায়ে সন্দেহভাজন মোট ১১ জনকে আটকের কথা জানিয়েছে সংস্থাটি।