নিহত যুবক ইমন ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়ামের ছেলে। গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘদিন কারাভোগের পরে সে জামিনে বেরিয়ে আসে। ওইদিনই মাসদাইর গুদারা ঘাট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন:
ওমর খৈয়ামের অভিযোগ, বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ডেকে নেন। সেখানে ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তারা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।





