আজ (সোমবার, ১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন:
প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।





