১০ দিনে ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন বি-১বি বোমারু বিমানের পাশে কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা
মার্কিন বি-১বি বোমারু বিমানের পাশে কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা | ছবি: রয়টার্স
0

ইরানের ৫০টির বেশি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ড্যান কেইন, যিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেইন সাংবাদিকদের জানান, ইরানের মাইন পেতে রাখা জাহাজগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। তাঁর দাবি, যুদ্ধের প্রথম ১০ দিনে ৫০টির বেশি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ইরান পাল্টা লড়াই চালালেও যুক্তরাষ্ট্র যে মাত্রার প্রতিপক্ষের ধারণা করেছিল, ততটা শক্তিশালী প্রমাণিত হচ্ছে না।

এএম