ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব ভালোভাবে চলছে’, শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব ভালোভাবে চলছে’ এবং তা ‘শিগগিরই’ শেষ হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেয়া সংক্ষিপ্ত এক ফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর কোনো কিছুই টাগের্ট করা মতো অবশিষ্ট নেই।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের আরও বলেন, ‘মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করেছে। আমরা নির্ধারিত সময়সূচির চেয়ে অনেক এগিয়ে আছি। মূল ছয় সপ্তাহের সময়সীমায় যা করা সম্ভব ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি ক্ষতি করেছি আমরা।’

আরও পড়ুন:

তবে ট্রাম্প প্রশাসনের সমালোচকদের অভিযোগ, যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে। বিভিন্ন মতামত জরিপে দেখা গেছে, অনেক মার্কিন নাগরিক এ সংঘাতের বিরোধিতা করছেন।

এএম