মহারাষ্ট্র
ভারতে বন্যা-বর্ষণের তাণ্ডব, আসামে মৃত বেড়ে ৬২

ভারতে বন্যা-বর্ষণের তাণ্ডব, আসামে মৃত বেড়ে ৬২

বিক্ষুব্ধ বর্ষায় দিশেহারা ভারতের বড় অংশ। বিপর্যয় পিছুই ছাড়ছে না বাসিন্দাদের। ২৪ ঘণ্টায় আরও ১৪ প্রাণহানির পর আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ জনে। ভারী বর্ষণের কবলে গুজরাট। ১০০ বছরের চতুর্থ সর্বোচ্চ- ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আহমেদাবাদে। তীব্র বন্যায় বন্ধ সব স্কুল, মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে হাজারো মানুষ। রেড অ্যালার্ট অব্যাহত।

ককরোচ পার্টির আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ালো ছয় রাজ্যে

ককরোচ পার্টির আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ালো ছয় রাজ্যে

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গসহ অন্তত ছয় রাজ্যে। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা—নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিল করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য দাবি করছেন, এর আগেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা বানানোর ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও সিজেপি’র সমর্থনে বিক্ষোভ হয়েছে মহারাষ্ট্র ও চন্ডিগড়ে।

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতলো আশিষ কিফায়েতের ‘আমাদস ড্রিম’

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতলো আশিষ কিফায়েতের ‘আমাদস ড্রিম’

ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী ক্ষমতায়ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আশিষ কিফায়েতের নির্মিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদস ড্রিম’।

ভারতে বিমান ‍দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫

ভারতে বিমান ‍দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে মহারাষ্ট্রে তুমুল উত্তেজনা

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে মহারাষ্ট্রে তুমুল উত্তেজনা

বাবরি মসজিদের পর এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানো ইস্যুতে তুমুল উত্তেজনা বিরাজ করছে ভারতের মহারাষ্ট্রে। সোমবার রাতে আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী কবর পুড়িয়ে দেয় হিন্দুত্ববাদী কয়েকটি দল। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে নাগপুরের বিভিন্ন অঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে পুলিশ।

ভারতের মনিপুরে সংঘাতের পিছনে কারা?

ভারতের মনিপুরে সংঘাতের পিছনে কারা?

স্মরণকালের ভয়াবহতম জাতিগত সহিংসতার কবলে পড়েছে ভারতের মনিপুর। সংঘাতে রক্তাক্ত মনিপুরে আইনের শাসন ফেরাতে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েন করছে নয়া দিল্লি। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূরাজনৈতিক সহিংসতার পেছনে কলকাঠি নাড়ছে স্বার্থান্বেষী কোনো মহল, অভিযোগ বিরোধীদের।

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

কারফিউ উপেক্ষা করে মনিপুরে জ্বালাও-পোড়াও-ভাঙচুর

সহিংস বিক্ষোভে পুড়ছে ভারতের মনিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকাজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা- সবমিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্র দল এনপিপি সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মহারাষ্ট্র-ঝাড়খান্ডে নির্বাচনী সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাং

ভারতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাং

ভারতে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে মাফিয়া গ্যাং। মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার দায় স্বীকার করেছে দেশটির কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এই গ্যাং হুমকি দিয়েছে, যে বা যারা সালমান খানকে সহযোগিতা করবে, তাদেরও হত্যা করা হবে। শুধু তাই নয়, বাবা সিদ্দিকীর ছেলেও তাদের হিটলিস্টে রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

রতন টাটার ব্যর্থতা-সাফল্যের গল্প

রতন টাটার ব্যর্থতা-সাফল্যের গল্প

ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত। শোক জানিয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে তারকা সবাই। অর্ধশত বছর ধরে নিরলস পরিশ্রম দিয়ে তিল তিল গড়ে তুলেছেন টাটা গ্রুপকে। তার নেতৃত্বে এই গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ। ২১ বছর প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রতন টাটা। তার মৃত্যুতে মহারাষ্ট্রে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

ভারতে বন্যায় প্রাণহানি ২২, অরেঞ্জ অ্যালার্ট জারি

ভারতে বন্যায় প্রাণহানি ২২, অরেঞ্জ অ্যালার্ট জারি

ভারতের ত্রিপুরা, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রসহ বেশকয়েকটি রাজ্যে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কেবল ত্রিপুরা রাজ্যেই মারা গেছেন ১০ জন। এখনও নিখোঁজ আছে বহু মানুষ। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারও বাসিন্দা। বন্যার পানিতে ভেসে গেছে হাজারের ওপর ঘরবাড়ি। বেশিরভাগ এলাকায় জারি আছে অরেঞ্জ অ্যালার্ট।

বৃষ্টিতে অচল ভারতের মহারাষ্ট্র,  চারজনের প্রাণহানি

বৃষ্টিতে অচল ভারতের মহারাষ্ট্র, চারজনের প্রাণহানি

মুষলধারে বৃষ্টিতে অচল ভারতের মহারাষ্ট্র রাজ্য। ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুনে শহর। প্রাণ গেছে কমপক্ষে চারজনের।

ভারতে শিবসেনা নেতার ছেলের গাড়ি চাপায় নারীর মৃত্যু

ভারতে শিবসেনা নেতার ছেলের গাড়ি চাপায় নারীর মৃত্যু

ভারতে শিবসেনা এক নেতার ছেলের বেপরোয়া গাড়ি চাপায় নিহন হয়েছেন এক নারী। আজ (রোববার, ৭ জুলাই) মুম্বাইয়ের ওরলিতে ঘটেছে এ ঘটনা।