
মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা-সদৃশ বস্তু, আতঙ্কে যাত্রীরা
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা-সাদৃশ্য বস্তু পাওয়া গেলেও, তা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশের বোম ডিসপোজ ইউনিট। কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল। এ বিষয়ে পরবর্তীতে ব্রিফিং করা হবে বলে জানায় পুলিশ। এর আগে, ২৪ জুলাই মতিঝিল মেট্রোর নিচে পাওয়া যায় একটি বোমা।

‘আমাকে ফাঁসি দেয়া হোক’ বললেন লতিফ সিদ্দিকী
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এসময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ (শুক্রবার, ২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে মতিঝিল থানা সূত্রে এ তথ্য জানা যায়।

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজধানীর মতিঝিল এলাকার ৭ মামলার আসামি তানিম রেজা বাপ্পিকে চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র ও গুলি।

জ্বালানি নিরাপত্তায় বিকল্প নেই ইভি প্রযুক্তির; করতে হবে ধাপে ধাপে বাস্তবায়ন
দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

রাজউকের অভিযানে দখলমুক্ত সরকারি ১৭ একর জমি
রাজধানীর মতিঝিলে সেনাবাহিনীর সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক। বাংলাদেশ ব্যাংকের পেছনে প্রায় ২০০ অবৈধ মোটর ওয়ার্কশপ ও গ্যারেজ উচ্ছেদ করে ১৭ একর সরকারি জমি দখলমুক্ত করা হবে। যেখানে নির্মিত হবে পার্ক। ব্যাবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। প্রায় ৫ হাজার পরিবারের রুটি-রুজি নিশ্চিতে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

ঈদের পর সালাম-কোলাকুলিতে ব্যাংক পাড়ায় কর্মদিবস শুরু
পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) খুলেছে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। তবে প্রথম কার্যদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি অনেকটাই কম।

ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড়, উত্তরা রুটে বাড়তি চাপ
ঈদ দিন বন্ধ থাকার পর আজ (রোববার, ২২ মার্চ) সকাল থেকে মেট্রোরেল আবারও যাত্রী পরিবহন শুরু করেছে। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদ উপলক্ষে নতুন নোট; কখন-কোথায় পাওয়া যাবে, কোন বান্ডিল কত?
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) আসতে এখনো বেশ কিছুটা সময় বাকি থাকলেও রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে নতুন নোটের ব্যবসা (New Note Business)। ঈদ সালামি (Eid Salami), যাকাত ও ফিতরা বিতরণের জন্য নতুন চকচকে নোটের চাহিদা বরাবরই বেশি থাকে। তবে এবার বাজারে নতুন নোটের সংকট থাকায় বিক্রেতারা আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

মানিক মিয়াতে জায়গা সংকট; মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে
খালেদা জিয়ার জানাজা
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি, রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। যে যেখানে জায়গা পারছেন, সেখানেই তৈরি করছেন কাতার। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড এলাকায় এ দৃশ্য দেখা গেছে। মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়ে যেতে দেখা গেছে।

উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলছে; মতিঝিল পর্যন্ত চালুর বিষয়ে যা জানা গেল
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

আমদানি নিষিদ্ধ ৩ কনটেইনার ঘন চিনি জব্দ
চট্টগ্রামের সিটি গেইটে একটি বেসরকারি কনটেইনার ডিপো থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও আমদানি নিষিদ্ধ তিন কনটেইনার ঘন চিনি জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) তারা ঘন চিনি জব্দ করে।