
আইপিএলে কোহলি ও বেঙ্গালুরুর যত রেকর্ড: ১৮ বছরের খরা কাটিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ইতিহাসে দীর্ঘ ১৮ বছর ধরে একটিমাত্র শিরোপার জন্য হাহাকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru)। প্রতি মৌসুমে বিশ্বসেরা তারকাদের দলে ভিড়িয়ে দর্শকদের বিনোদন দিলেও ট্রফিটা অধরাই থেকে যাচ্ছিল (RCB and Kohli IPL Records List)। কিন্তু খরা কাটল এমন রাজকীয়ভাবে যা ক্রিকেট ইতিহাস আগে কখনো দেখেনি। মাত্র এক বছরের ব্যবধানে টানা দুইবার চ্যাম্পিয়ন (RCB Back to Back IPL Champions) হয়ে নতুন ইতিহাস গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৫ সালের পর এবার ২০২৬ মৌসুমেও ট্রফি ঘরে তুলল তারা।

কত হাজার কোটিতে বিক্রি হলো আরসিবি ও রাজস্থান রয়্যালস, নতুন মালিকানায় কারা?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ইতিহাসে বাণিজ্যিক বিপ্লব ঘটে গেল। টুর্নামেন্টের অন্যতম দুই সফল ও জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) রেকর্ড মূল্যে নতুন মালিকানায় হস্তান্তরিত হয়েছে। মার্কিন ও ভারতীয় করপোরেট জায়ান্টদের এই বিশাল বিনিয়োগ আইপিএলের বৈশ্বিক শক্তিকে আরও একবার প্রমাণ করল।

এক নজরে বিরাট কোহলির যত সেঞ্চুরি
ক্রিকেটের বাইশ গজে তিনি ‘কিং কোহলি’ (King Kohli) নামে পরিচিত। তার থামার নাম নেই! আন্তর্জাতিক (ODI) ক্রিকেটে নিজেরই গড়া বিশ্বরেকর্ডকে আরও উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় এই ব্যাটার। রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও দুর্দান্ত সেঞ্চুরি (Virat Kohli Century List) হাঁকিয়ে তিনি ওয়ানডেতে তার সেঞ্চুরির সংখ্যা নিয়ে গেলেন ৫৩টি-তে।

সিরিজ সেরায় কোহলির ‘কুড়ি’; জানালেন নিজের শক্তি-দুর্বলতার কথা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। পুরো সিরিজে ৩০২ রান করে ক্যারিয়ারের ২০তমবারের মতো জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। স্মারক হাতে নিয়ে কোহলি অকপটে স্বীকার করেছেন, গত দুই-তিন বছর তিনি এমন ভালো ফর্মে ছিলেন না। পাশাপাশি জানিয়েছেন, নিজের শক্তিমত্তা ও দুর্বলতার দিকগুলোও।

ওয়ানডেতে বিরাট কোহলির ৫৩তম সেঞ্চুরি
রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এ নিয়ে ওয়ানডেতে এখন তার সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ৫৩টি। এর আগে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে দুই দিন আগেই এক ফরম্যাটে সর্বাধিক ৫২ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি।

কোহলিই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার: স্টিভ ওয়াহ
অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহর চোখে বিরাট কোহলিই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার। ক্রিকেটে ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক সবসময়ই ছিল। ক্রিকেটে আবার তিনটি সংস্করণ থাকায় এ বিতর্ক আরও বিস্তৃত। কে সেরা টেস্ট খেলোয়াড়, কে সেরা টি–টোয়েন্টি ক্রিকেটার, আর কে সেরা ওয়ানডে ব্যাটার—এ প্রশ্নের জবাবে একমত হওয়া কঠিন।

রোহিত-কোহলি ছাড়া এক নয়া যুগে প্রবেশ করতে যাচ্ছে টিম ইন্ডিয়া
হেডিংলি টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করছে ভারত ও ইংল্যান্ড । এন্ডারসন-টেনডুলকার ট্রফি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আজ (শুক্রবার, ২০ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

টেস্ট থেকে কোহলির বিদায়: সাবেক-তারকা ক্রিকেটারদের প্রতিক্রিয়া
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের খবরে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিংবদন্তি শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স থেকে শুরু করে বাংলাদেশের মুশফিকুর রহিম, সবাই জানিয়েছেন প্রতিক্রিয়া।

আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ (সোমবার, ১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি।

আইপিএলে আজ মাঠে নামছে গুজরাট-বেঙ্গালুরু
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে আজ (বুধবার, ২ এপ্রিল) মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

খেলোয়াড়দের পরিবার সাথে নেয়ার সুবিধায় পরিবর্তন আনছে বিসিসিআই
সফর চলাকালে পুরোটা সময় পরিবারকে এখন থেকে নেয়ার সুযোগ থাকছে না ভারতের ক্রিকেটারদের জন্য। সেইসঙ্গে প্র্যাকটিস এবং ম্যাচ চলাকালে নিজ থেকে ভ্রমণের সুযোগেও আসছে কড়াকড়ি।

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই জরিমানার মুখে কোহলি
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।