
লেবাননে ‘যুদ্ধবিরতি’র মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৩৮০
লেবাননে গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বিমান ও কামিন কামান হামলায় অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬
দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে)এই তথ্য জানানো হয়েছে।গতকাল (সোমবার, ১১ মে) রাতে দক্ষিণ লেবাননের কাফারদৌনিন শহরে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের নাবাতিয়েতে ইসরাইলি হামলা নিহত ১
দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে বুধবার সকালে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; হিজবুল্লাহর ২৫ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি
দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

লেবাননে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি আইডিএফের
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই যোদ্ধা ইসরাইলি সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে তেল আবিব। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে দুই মাসের ইসরাইলি হামলায় নিহত ২৬৫৯
লেবাননে ইসরাইলি হামলা শুরুর ঠিক দুই মাস পর হতাহতের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে ২ মে পর্যন্ত দেশজুড়ে চালানো এসব হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির তোয়াক্কা নেই; দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২ মে) এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের পাশাপাশি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা; নিহত ৪
লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে ইসরাইলি বাহিনীর নতুন দফার বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় সেনাসদস্যসহ নিহত ২
লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলার খিরবেত সেলম এলাকায় ইসরাইলি বিমান হামলায় এক সেনাসদস্য ও তার ভাই নিহত হয়েছেন। আজ লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা; ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্ধারকর্মীরা
লেবাননের বন্দরনগরী টায়ারে গত রাতে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর সেখানকার রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ কাসমিয়েহ সেতু ধ্বংস করেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। এনএনএ এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২০৩: স্বাস্থ্যমন্ত্রী
বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় বুধবার একযোগে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ—এ কথা জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।