
ফাইনাল শেষে কে কত টাকা প্রাইজমানি পেলেন? বিপিএলের সব পুরস্কার একনজরে
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Mirpur Stadium) বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬১ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরে ৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল বিসিবি (BCB)। দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ক্রিকেটাররা পেয়েছেন মোটা অঙ্কের পুরস্কার।

দুয়োধ্বনি থেকে শিরোপাজয়: বিপিএলে নাজমুল শান্তর অধিনায়ক হিসেবে প্রথম শিরোপার আদ্যোপান্ত
গত বছর গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়োধ্বনি (Jeering/Booing), আর আজ তার হাতে শোভা পাচ্ছে বিপিএলের চকচকে শিরোপা। এক বছরের ব্যবধানে নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) জীবনের গল্পটা যেন পুরোপুরি বদলে গেল। বিপিএলের ১২তম আসরে রাজশাহী ওয়ারিয়র্সকে (Rajshahi Warriors) চ্যাম্পিয়ন করে নাজমুল প্রমাণ করলেন—সমালোচনা নয়, পারফরম্যান্সই শেষ কথা।

বিপিএল চ্যাম্পিয়নের জন্য থাকছে বিশাল প্রাইজমানি, একনজরে পূর্ণাঙ্গ তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ১২তম আসরের জমকালো ফাইনাল আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—বিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে (How much money will BPL 2026 champion get)? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি এবং ব্যক্তিগত পুরস্কারের অংক গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

বিপিএলের মুকুট উঠবে কার হাতে? দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
অবশেষে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) টি-টোয়েন্টির দ্বাদশ আসরের। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals) এবং রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)। দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন একটাই প্রশ্ন—কার মাথায় উঠবে এবারের বিপিএল মুকুট?

বিপিএল প্লে-অফ শুরু আজ: রাজশাহী না চট্টগ্রাম— ফাইনালে যাবে কোন দল?
এলিমিনেটরে রংপুর-সিলেটের ‘ডু অর ডাই’ ম্যাচ
দীর্ঘ লিগ পর্বের উত্তেজনা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব (BPL Play-offs)। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল: রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস। আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস (Rajshahi Warriors vs Chattogram Royals)।

বিপিএল ২০২৬: ঢাকা পর্বে কবে কখন কার খেলা দেখে নিন পূর্ণাঙ্গ সূচি একনজরে
সিলেট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল ২০২৬ (BPL 2026)। দেশের ক্রিকেটের এই মেগা আসরের শুরুটা তিন ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় লিগ পর্বের বাকি সব ম্যাচ এখন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটে উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিপিএলে কার প্লে-অফ সমীকরণ কেমন, কার পাল্লা ভারী?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026)-এর ১২তম আসর এখন মাঝপথে। অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে ৪টি দল যাবে পরবর্তী রাউন্ডে (BPL 2026 Play-off Equations)। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার-১ এ, আর তিন ও চার নম্বর দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। একনজরে দেখে নিন দলগুলোর বর্তমান অবস্থা ও প্লে-অফ সমীকরণ (Play-off Scenarios):

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি ২০২৬, দেখে নিন কবে কার খেলা
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি (BPL Full Schedule) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ৭ দিন পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর (BPL 2023-24 Date) থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট টুর্নামেন্ট। ফাইনালের জন্য দিন নির্ধারিত হয়েছে ২৩ জানুয়ারি (BPL Final)।

বিপিএল নিলাম: কে কোন দলে, কত টাকায় দেখে নিন
বিপিএলের ১২তম আসর (BPL 12th Season) শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ে ‘নানা মুনির নানা মত’ আর টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও; শেষ পর্যন্ত নানা জল্পনা-কল্পনা আর শঙ্কাকে পাশ কাটিয়ে শেষ হয়েছে নিলাম কার্যক্রম (BPL Auction)। নাঈম শেখের কোটির অঙ্ক অতিক্রম করা কিংবা লিটনের প্রত্যাশিত দাম না পাওয়া ছাড়িয়ে আলোচনা মোড় নিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের দল না পাওয়া নিয়ে। যদিও ‘বিশেষ বিবেচনায়’ তাদের পরবর্তীতে দুটি দলে নেয়া হয়েছে।

সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস
বিপিএলের আজ (সোমবার, ১৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে কিংস। জবাব দিতে নেমে ১৭৩ রানে থামে স্ট্রাইকার্স।

বিপিএলকে জাতীয় দলে ফেরার সিঁড়ি হিসেবে দেখছেন সাব্বির
শ্রীলঙ্কায় টি-টেন লিগে খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সাব্বির রহমান। বিদেশি খেলোয়াড়দের সমর্থন ছাড়াই বিপিএলে পারফর্ম করতে চান। আসরটিকে জাতীয় দলে ফেরার সিঁড়ি হিসেবে দেখছেন সাব্বির।

বিপিএলসহ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বিপিএলসহ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন আইসিসির সাবেক কর্মকর্তা স্টিভ রিচার্ডসন। নিয়ম না মানায় ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে ফিক্সিং ও নানা অস্বচ্ছতার ঝুঁকি থেকে যায় বলে দাবি করেছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে কাজ করা এই কর্মকর্তা।