
এআই প্রশিক্ষণ থেকে সেমিকন্ডাক্টর: ৮০তম স্বাধীনতা দিবসে মোদির বড় প্রতিশ্রুতি
যুবশক্তির উন্নয়ন আর নারীর ক্ষমতায়ন- স্বাধীনতা দিবসের ভাষণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৮০ বছর উদযাপনের বিশেষ এই দিনে দিয়েছেন ৬টি বড় ঘোষণা। সরকারি উদ্যোগে এক কোটি তরুণ-তরুণীকে এআই প্রশিক্ষণ, প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে বিনামূল্যে অনলাইন কোচিং ছাড়াও এসেছে সিভিল ডিফেন্স সংস্কার, সেমিকন্ডাক্টর উৎপাদন, পরমাণু শক্তি সম্প্রসারণ প্রসঙ্গ।

পাম্পে ত্রুটি: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ
পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে হঠাৎ ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন শুরু আরএনপিএল তাপবিদুৎ কেন্দ্রের
পটুয়াখালীর আরএনপিএল (পটুয়াখালী) তাপবিদুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। প্রথমবারের মতো দুটো ইউনিট উৎপাদন শুরু হওয়ায় এক সপ্তাহের জন্য সক্ষমতা অর্জন যাচাই-বাছাই চলছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।

চার দিন পর বড়পুকুরিয়ার প্রথম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন
চার দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি স্থগিত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বয়লারের টিউব ফেটে যাওয়াসহ একাধিক যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির তিনটি ইউনিটই বন্ধ রয়েছে।

পানির চাপকে কাজে লাগিয়ে নতুন উদ্ভাবন ইসরাইলের
পানি সরবরাহকারী পাইপের মধ্য দিয়ে প্রবাহিত পানির চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছে ইসরায়েল। এ উদ্ভাবন পানি ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন- উভয় ক্ষেত্রেই এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

চারদিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু
চার দিন পুরোপুরি বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রমজানে লোডশেডিং এড়াতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন রমজানে লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি, গ্যাস, কয়লা ক্রয়ের ডলার সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেইনটেন্যান্স সম্পন্ন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে না গেলে সমস্যা হবে না।

ট্রান্সফরমারে বানরের উৎপাতে শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয়
জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বানর ঢুকে ব্যাহত করছে শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন। এতে গত ১ দিনের বেশি সময় ধরে লোডশেডিংয়ের কবলে শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষ। বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে চিকিৎসাসহ জরুরি সেবা।

কাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহে ঘাটতি থাকবে: পেট্রোবাংলা
আগামীকাল (বুধবার, ১ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৭২ ঘণ্টা বিদ্যুৎ খাতে এলএনজি গ্যাস সরবরাহ ঘাটতি থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ফলে এই সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় কিছুটা লোডশেডিংয়ের সম্ভাবনা আছে। এছাড়া আবাসিক খাতেও গ্যাসের চাপ কম থাকবে।

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ
ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। বকেয়া বিল বিতর্কের মধ্যেই এ পদক্ষেপ, যদিও কারণ হিসেবে ঢাকা বলছে- শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম। সরকারি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে উল্লিখিত বিদ্যুতের দাম আরও কমাতে চায় বাংলাদেশ।