
এক বছরের কিস্তিতে গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ
গ্যাস ও বিদ্যুতের সংকটে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বিকেএমইএ-গার্ডিয়ান সমঝোতা
দেশের নিটওয়্যার খাতের শ্রমিক ও কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক: বিকেএমইএ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেটকে সন্তোষজনক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএ বলছে, এবারের বাজেটে তৈরি পোশাক শিল্পের দুটি প্রধান প্রত্যাশা ছিলো করব্যবস্থার সংস্কার এবং চলমান গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে বিকল্প জ্বালানি সোলার সিস্টেমের আমদানি সহজীকরণ করা। দু’টি জায়গাতেই এ বাজেটে নেয়া পদক্ষেপসমূহ সন্তোষজনক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল।

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের অনুরোধ
দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্পের সুরক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপ বাড়ছে দেশের ব্যবসায়ীদের
ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপের মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা। বিভিন্ন বিধিনিষেধে টানা ছয় মাস ধরে ভারতে বাংলাদেশের রপ্তানি নিম্নমুখী। এদিকে আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে না পারায় গভীর হচ্ছে সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সুতা শিল্প।

দোসর আখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতিকে অনুষ্ঠান থেকে বের করে দেয়ার অভিযোগ
নারায়ণগঞ্জে এক উদ্যোক্তা সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকশ্চারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে কলেজে এ ঘটনা ঘটে।

অনির্দিষ্টকালের জন্য সাউদার্ন নিটওয়্যার বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিকেএমইএয়ের সদস্য কারখানা সাউদার্ন নিটওয়্যার লিমিটেড (হিজলহাটি, বাড়ইপাড়া, কালিয়াকৈর, গাজীপুর)। ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে সাধারণ শ্রমিকদের আন্তঃকলহের জেরে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়।

বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম
শতভাগ রপ্তানিমুখী নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার ও সহ-সভাপতি অর্থ মোহাম্মদ মোরশেদ সারোয়ার সোহেলসহ ২০২৫-২৭ দুই বছর মেয়াদে পাঁচজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

বিকেএমইএর নির্বাচনে হাতেমের নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স জয়লাভ করেছে। আজ (শনিবার, ১০ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রায় এক যুগ পর উৎসবমুখর পরিবেশে বিকেএমইএর নির্বাচন আয়োজন
প্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন শুরু হয়েছে। আজ (শনিবার, ১০ মে) সকাল ৯টায় বিকেএমইএর ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আলাদা দুটি ভোট কেন্দ্রে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

'যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনায় কাজ করছে এনবিআর'
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করতে এনবিআর কাজ করছে। তিনি বলেন, ‘এটি যুক্তিসঙ্গতভাবে কমাতে পারলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ সমস্যা সমাধান হয়ে যাবে।’