
বান্দরবানের চিম্বুক পাহাড় যাবেন যেভাবে; জানুন খরচ, রিসোর্ট ও দর্শনীয় স্থান
শহুরে ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে মেঘ ও পাহাড়ের নীরবতায় হারিয়ে যেতে চাইলে বান্দরবানের চিম্বুক পাহাড় হতে পারে চমৎকার একটি ঠিকানা (Chimbuk hill Bandarban travel spot)। আঁকাবাঁকা পাহাড়ি পথ, মেঘের ভেলা ও সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতি বছর হাজারও পর্যটক চিম্বুকে ছুটে আসেন। স্থানীয়দের কাছে এটি ‘কালা পাহাড়’ নামেও বেশ পরিচিত (Chimbuk hill traditional name Kala Pahar)। বান্দরবান সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে থানচি উপজেলায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ ফুট উঁচু এই পাহাড়ে ঘুরে আসার বিস্তারিত তথ্য নিয়ে তৈরি করা হলো এই ভ্রমণ গাইড(Bandarban Chimbuk Hill Travel Guide and Route Map)।

কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূ্ল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।

বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে
বান্দরবানে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাহাড়ের বুকে পরিচ্ছন্নতার মডেল মুনলাই পাড়া
পাহাড়ের গায়ে জলরঙে আঁকা এক নিটোল ছবি। বান্দরবানের রুমা সদর থেকে বগালেকের পথে মাত্র তিন কিলোমিটার এগোলেই চোখে পড়ে ছিমছাম, সাজানো পাহাড়ি জনপদ—মুনলাই পাড়া। সবুজের কোলঘেঁষা পথঘাট, পাহাড়ি বুনো ফুলের সুবাস আর পরিচ্ছন্ন পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে। দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া এই পাড়ার স্বপ্ন এখন আরও বড়—তাদের এ মডেল ছড়িয়ে পড়ুক সারাদেশে।

বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব
পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে জুমের ধান কাটার উৎসব। কাঁধে থুরুং নিয়ে দল বেঁধে জুম থেকে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা। আবহাওয়া ভালো থাকায় এবছর ফলনও হয়েছে ভালো।

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাতে সোয়ে এগারোটায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় মরদেহটি পাওয়া গেছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
বিশ্ব পর্যটন দিবসে উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সারাদিন বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশাধিকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি
সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বান্দরবানে প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক
বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালক জাকিরকে (৩৩) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।