আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ তথ্য জানান। কেন্দ্রভিত্তিক ফল অনুযায়ী, বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৪৪২।
আরও পড়ুন:
১৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে সরকারিভাবে বিজয়ী হোন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ভোট।
এরইমধ্যে সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটিতে) বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর পার্বত্য জেলা খাগড়াছড়িতে (সংসদীয় আসন-২৯৮) বিএনপির ওয়াদুদ ভূঁইয়াও বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।





