আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ি আটক করে চাঁদা উত্তোলন করছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।
আরও পড়ুন:
এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ বলেন, ‘রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটে এতে জেএসএসের এক সদস্য আহত হলে হাসপাতালে নেয়ার সময় মারা যায়।’





