আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এ-সম্পর্কিত একটি পোস্টে এসব তথ্য তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে। জানা যায়, এলাকায় আরও কিছু জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, যা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
সেনাবাহিনী জানিয়েছে, দেশের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





