বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত

নিহত মো. তারেক
নিহত মো. তারেক | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ (সোমবার, ২ মার্চ) ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন।

নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৮)। তিনি সন্দ্বীপের আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন:

জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত রেমিট্যান্স পাঠাতেন।

প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএ