
অবৈধ স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিংয়ে স্থবির ফেনী শহর
সময়ের সঙ্গে বেড়েছে ফেনীর জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন; কিন্তু বাড়েনি সড়কের সক্ষমতা ও পার্কিং সুবিধা। ফলে অনিয়ন্ত্রিত পার্কিং, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারিচালিত অটো রিকশার চাপে প্রতিদিনই তীব্র হচ্ছে যানজট। এতে ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগের কথা থাকলেও মাঠের চিত্র ভিন্ন।

ফেনীতে ভারতীয় শাড়ি, কাভার্ড ভ্যান-মোটরসাইকেল আটক
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক পণ্যের সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৯০ হাজার টাকা।

ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, আহত চালক
ফেনীতে চেকপোস্টে দায়িত্বরত এসআরবি সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। আজ (রোববার, ৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর সফরে ফেনীবাসী যা যা পেলেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে এসে জেলার উন্নয়ন, কৃষি, বন্যা নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি ও সামাজিক সুরক্ষায় একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এলাকায় দিনব্যাপী এ সফর করেন।

নানাবাড়ির জেলা ফেনীতে এসে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী
নানাবাড়ির জেলা ফেনীতে এসে কৈশোর-তারুণ্যের স্মৃতি মনে পড়লো প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এক সমাবেশে বক্তব্যের শুরুতে তিনি স্মৃতিচারণ করেন।

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকে স্বৈরাচার এবং গুপ্ত আবার এক হয়েছে। তারা মিলেমিশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। যারা অরাজকতা তৈরি করে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’

বিএনপি সর্বশক্তি দিয়ে ‘আইন সবার জন্য সমান’ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী
কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমান নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি নিয়োগ করবে।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষের দীর্ঘদিনের বন্যা-ভোগান্তি কমাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়ক পথে যাত্রা করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর, আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনভর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।