নিহতরা হলেন, মো.সজিব(২২) ও মো.আরাফাত(২১)। তারা একই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:
ধারনা করা হচ্ছে সেপটিক ট্যাংকে নামার পর ভেতরে জমে থাকা অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।
সোনাগাজী মডেল থানায় ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





