অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

জালালিয়া সুইসকে জরিমানা
জালালিয়া সুইসকে জরিমানা | ছবি: সংগৃহীত
0

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, বেকারি, ও ইফতার খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ফেনীর জালালিয়া সুইসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায় এ জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, জেলা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার মুহাম্মদ শামসুল আরেফিনের সহযোগিতায় ফেনী শহরের শান্তিদারা আবাসিক এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায় জেলা প্রশাসন।

এতে জালালিয়া সুইস এর ফ্যাক্টরিতে গিয়ে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য, বেকারি পণ্য, ও ইফতার সামগ্রী তৈরি করছে ও সংরক্ষণ করছে। এছাড়াও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সনদ নেই।

আরও পড়ুন:

এসব অপরাধে প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়। অভিযানে ফেনী পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ব্যাটালিয়ান আনসার সদস্য টিম উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, সভা, ও জেলা প্রশাসনের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।

এসএস