মেহেরপুরে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। কাঁচা মরিচ ১৫০ টাকা, বেগুন ৭০ টাকাসহ প্রায় সব সবজির দামই ঊর্ধ্বমুখী। এতে বাড়তি খরচের চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর।
এদিকে ফেনীতে চড়া সব ধরনের মাছের বাজার। এক থেকে দেড় কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ৩২০ থেকে সাড়ে ৩৫০ টাকায়। কাতলা ৪২০ থেকে সাড়ে ৪৫০ টাকা। মৃগেল ও কার্পজাতীয় মাছের দামও ৩০০ টাকার নিচে নেই। তেলাপিয়া ও পাঙ্গাশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:
সামুদ্রিক মাছের বাজারেও একই চিত্র। বাইলা, পোমা, লইট্টা ও টুনা বিক্রি হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকায়। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।





