নির্বাচনি অনিয়ম-সহিংসতার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে মঞ্জুর চিঠি

চিঠি হস্তান্তরের মুহূর্ত
চিঠি হস্তান্তরের মুহূর্ত | ছবি: এখন টিভি
0

নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা ও সহিংসতার ঘটনার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর পক্ষে চিঠিটি রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন প্রধান নির্বাচনি এজেন্ট আ.ন.ম আবদুর রহিম।

চিঠিতে মঞ্জু উল্লেখ করেন, বিভিন্ন ইউনিয়নে তার নির্বাচনি প্রচারে বাধা দেয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেট তাকে অন্যায়ভাবে জরিমানাও করেছেন। তার একাধিক নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, কর্মীদের গালিগালাজ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়ার অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন:

১৪টি লিখিত অভিযোগ উল্লেখ করে চিঠিতে এসব ঘটনার যথাযথ বিচার এবং ঈগল প্রতীকের ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। জেলা প্রশাসককে দেয়া চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, আইজিপি, বিভাগীয় কমিশনার এবং ফেনীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, এবি পার্টি জেলা সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, সদস্য কাজী দীপ্ত, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন জাফরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, এনসিপি সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিকসহ অন্যান্যরা।

এসএইচ